বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে সাড়ে ৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বিএমডিএফ

  • আপডেট টাইম বুধবার, ৬ আগস্ট, ২০১৪
  • ৬১২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপম্যান্ট ফান্ড (বিমডিএফ) হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে ৬ কোটি ৫৯ লাখ ৪৪ হাজার ৮শ ৯৬ টাকার চুক্তি সম্পাদন করেছে। গতকাল মঙ্গলবার ঢাকাস্থ মীরপুরের বিএমডিএফ কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন বিএমডিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক এ কে এম নূরুল হুদা ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। চুক্তি স্বাক্ষরকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমডিএফ-এর কোম্পানী সচিব ড. মোঃ শাহাদাত হোসেন, প্রোগ্রাম ম্যানেজার গাজী মোঃ মহসিন, ফিন্যান্স ম্যানেজার সৈয়দা সুলতানা নাসরিন, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর শেখ নূর হোসেন, গৌতম কুমার রায়, পৌর সচিব মোহাম্মদ নূর আজম বীন আখতার, নির্বাহী প্রকৌশলী মধুসূদন দাস, উপসহকারী প্রকৌশলী দিলীপ কুমার দত্ত সহ অন্যান্যরা।
বিগত বছরে বিএমডিএফ-এর আওতায় ১কোটি ৩৫ লাখ ২ হাজার ৭শ ৯৩ টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন হওয়ার পর উদ্বৃত্ত হিসেবে ১৫ লাখ ৯৩ হাজার টাকা হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে বিএমডিএফ তহবিলে জমা দেয়া হয়। হবিগঞ্জ পৌরসভার স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন কাজে সার্বিক গুনগত মান বজায় রাখার কারনে বিএমডিএফ চলতি অর্থ বছরে দুইটি প্যাকেজে ৬ কোটি ৫৯ লাখ ৪৪ হাজার ৮শ ৯৬ টাকা বরাদ্দ দেয়। প্রথম প্যাকেজে ৩ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ৪শ ৭৭ টাকায় বাস্তবায়িত হবে ৮টি রাস্তা ও ৬টি ড্রেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com