সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বাঁশের সাঁকো পারাপার হতে টোল দিতে হয়

  • আপডেট টাইম বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ২৫২ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ আজমিরীগঞ্জ উপজেলা সদর থেকে পাহাড়পুর যাওয়ার পথে উদয়পুরে নামক এলাকায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো টি দিয়ে প্রতিদিন হাজার হাজার জন সাধারণ চলাচল করে। এতে চলাচলকারীদের কাছ থেকে নেওয়া হচ্ছে (টোল) টাকা।
স্থানীয়রা জানান, গেল বন্যায় পাহাড়পুর সড়কের বিভিন্ন অংশ ভেঙে যায়। মাটিয়াখাড়া ও উদয়পুরের মাঝে ভেঙে যাওয়া স্থানে স্থানীয় মহাদেব দাশসহ কয়েকজন একটি বাঁশের সাঁকো তৈরি করেন। এতে যাতায়াতকারী মানুষদের কাছ থেকে মাথাপিছু ৫ টাকা করে নিচ্ছেন তারা। ২০ টাকা নেওয়া হয় মোটরসাইকেল পারাপারে।
সরেজমিনে দেখা গেছে, নির্মিত বাঁশের সাঁকোটি জরাজীর্ণ। দুর্ঘটনার ঝুঁকি নিয়েই লোকজন চলাচল করছেন এই সেতু দিয়ে। অনেক কষ্ট করে পার করতে হচ্ছে মোটরসাইকেল। এরপরও টাকা দিতে হচ্ছে লোকজনকে।
টাকা উত্তোলনকারী ব্যক্তির দাবি তাকে টাকা উত্তোলনের অনুমতি দিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, প্রায় ৩০ হাজার টাকা দিয়ে বাঁশের সাঁকোটি তৈরি করা হয়েছে। সেখান থেকে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার টাকা রোজগার হচ্ছে। অথচ জনপ্রতিনিধিরা যদি সরকারি অর্থে সেখানে একটি সাঁকো নির্মাণ করে দিতেন তাহলে মানুষদের এভাবে টাকা দিতে হতো না। এ বিষয়ে সদস্য অদৈত্য তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে অন্য আরেকজন কলটি রিসিভ করেন। তবে যাতায়াতকারীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বলে স্বীকার করেছেন ইউনিয়ন পরিষদের সদস্য অরুণ কুমার তালুকদার।
এ ব্যাপারে, ইউনিয়ন চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরীর মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও উনি মোবাইলটি রিসিভ করেননি।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা প্রকৌশলী তানজির উল্লা আহমেদ সিদ্দিকী জানান, অতি দ্রুতই আমার সড়কটির পূ-সষ্কারের কাজ শুরু হবে। বর্তমানে তা প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com