সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক আর নেই

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৩৬৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহানপুর ইউনিয়নের একাধিক বারের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭০বছর। গতকাল বৃহস্পতিবার দুপুরে তেলিয়াপাড়া নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। ২ স্ত্রী ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃতুতে শোক জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী এমপি, জেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ আবু জাহির এমপি, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা শাহ মোঃ মুসলিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আতিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক ও সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com