বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইমরান ও তুষারের নেতৃত্বে বিশাল র‌্যালি অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৩১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপার্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে সংগঠনের সভাপতি এমদাদুল হক ইমরান ও যুগ্ম সাধারণ সম্পাদক আগামীতে সভাপতি প্রার্থী আব্দুল আহাদ তুষারের নেতৃত্বে শহরের সিনেমহলস্থ দলীয় কার্যালয়ের সামন থেকে একটি র্যা লি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি মেইন সড়কে প্রবেশর সময় পুলিশ ব্যারিকেট সৃষ্টি করে। এসময় পুলিশের বাধার মুখে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আগামীতে সভাপতি প্রার্থী আব্দুল আহাদ তুষারের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট কামাল উদ্দিন সেলিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রদল নেতা আব্বাছ উদ্দিন।
অন্যান্যদের বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন সর্দার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবের খান, সহ সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাশ, সহ সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম নাজমুল, সহ সাধারণ সম্পাদক রাকিবুল হাসান হুমায়ুন, সহ সাধারণ সম্পাদক হেলাল আহমেদ বাবু, সহ সাধারণ সম্পাদক অলিউর রহমান হান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মনসুর আলম, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক নাহিদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অনুপ কান্তি দাশ, জেলা ছাত্রদলের সদস্য আবুল কালাম শাহ, সোহাগ মুন্সী, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক সফিকুল ইসলাম রুহেল, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলীম তালুকদার, সদস্য আব্দুল মোমিন শাকিল, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত রহমান খান তোয়া, সাবেক সদস্য তারেক হাসান, সদর থানা ছাত্রদল নেতা আশরাফুজ্জামান রিয়াজ, সদর থানা সদস্য আব্দুল গাফফার, জেলা ছাত্রদল নেতা, সোহান মুন্সী, তারেক, রবিন, জুবায়ের, শিমুল, রাকিব প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com