শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

স্মার্ট বাংলাদেশে পথে আমরা বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৩০১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কৃষি যন্ত্রপাতি, ভাতা ও আয়বর্ধক প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি। উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান এর সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান, মেয়র হাবিবুর রহমান মানিক, অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান মিজানুর রহমান, যুবলীগের সভাপতি ফারুক পাঠান, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক আয়ুব খান ও মিজানুর রহমান প্রমুখ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কম্ভাইন্ড হারভেস্টার, মাড়াই কল ও রিফার মেশিন বিতরন, সমাজসেবা অধিদপ্তরের প্রতিস্থাপন ভাতার চেক বিতরণ, মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় কর্তৃক আয়বর্ধক প্রকল্পের ৫০ জনের মাঝে চেক বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com