বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবলে জুয়া খেলা অবস্থায় নগদ টাকাসহ ৪ জুয়াড়ি আটক

  • আপডেট টাইম শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম রূপশংকরপুর গ্রামের তোরাব আলীর জমিতে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সুপার এসএম মুরাদ আলির নির্দেশে ডিবির ওসি সফিকুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় অন্য জুয়াড়িরা পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। আটকরা হল, বানিয়াগাঁও গ্রামের মৃত আকবর আলীর পুত্র কুতুব আলী (৫০), ছুয়াপুর গ্রামের মৃত এলাইছ মিয়ার পুত্র ইসলাম উদ্দিন (৩০) ও স্বর্ণরেখ গ্রামের মৃত আলা উদ্দিনের পুত্র কামাল মিয়া (৩৮), ফারুক মিয়ার পুত্র ইলিয়াছ মিয়া (২৩)। এ বিষয়ে ডিবি পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। গতকাল শুক্রবার বিকালে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়।
ওসি সফিকুল ইসলাম জানান, গত বুধবারও লস্করপুর ইউনিয়নের চরহামুয়া থেকে ১০ জুয়াড়িকে আটক করা হয়। অভিযান নিয়মিত চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com