রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

অবশেষে বহু প্রতীক্ষিত হবিগঞ্জ পৌরসভার নতুন ডম্পিং স্পটে বাইপাস সড়কের আবর্জনা অপসারনের কাজ শুরু

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে বহু প্রতীক্ষিত হবিগঞ্জ শহরের বাইপাস সড়ক হতে আবর্জনা অপসরাণের কাজ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ইশরাত জাহান ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের উপস্থিতিতে আবর্জনা অপসারণের কাজ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার ও সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল। উল্লেখ্য, হবিগঞ্জ শহরের আধুনিক ষ্টেডিয়ামের পাশে আবর্জনার স্তুপ অপসারনের দাবী ছিল হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের। কিন্তু কোন স্থায়ী ডাম্পিং স্পট না থাকার কারনে এতদিন তা অপসারণ সম্ভব ছিল না। বর্তমানে উত্তরকুল মৌজায় হবিগঞ্জ শহর হতে প্রায় সাড়ে চার কিলোমিটার দুরে একটি এবং প্রায় চার কিলোমিটার দুরে অন্য আরেকটি পৌরসভার ডম্পিং স্পটের ব্যবস্থা হয়। ফলে বাইপাস সড়কের পাশের প্রায় ২০ বছরের আবর্জনা অপসারন করে শহর হতে প্রায় চার কিলোমিটার দুরে পৌরসভার ২য় ডাম্পিং স্পটে অপসারন করার কাজ শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com