বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

ছাত্রদল নেতা রুমেল খান মায়ের দাফন করে আবারও কারাগারে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৩৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা ছাত্রদল নেতা রুমেল খান একদিন জামিন পেয়ে মায়ের দাফন সম্পন্ন করে আবারও কারাগারে গেলেন। গতকাল বুধবার দুপুরে তার নিয়োজিত গুলজার খান, মোজাম্মেল চৌধুরী ফয়ছলসহ বেশ কয়েকজন আইনজীবি তাকে আদালতে নিয়ে গেলে কারাগারে প্রেরণ করা হয়। তার আইনজীবি গুলজার খান জানিয়েছেন, আজ বৃহস্পতিবার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে তার জামিন শুনানী অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, রুমেল খানের মা সৈয়দা ফেরদৌস জাহান গত সোমবার রাতে সিলেটের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মঙ্গলবার দুপুরে তার নিয়োজিত আইনজীবিরা বিজ্ঞ চীফ জুডিসিয়াল আদালতে মায়ের দাফনের জন্য জামিন আবেদন করলে শর্তসাপেক্ষে ১ দিনের জামিন মঞ্জুর করেন। রুমেল জামিনে বেরিয়ে এসে মায়ের জানাজার নামাজ পড়িয়ে দাফন সম্পন্ন করেন। প্রসঙ্গত, রাজনৈতিক মামলায় সম্প্রতি তাকে পুলিশ গ্রেফতার করে। তার গ্রেফতারের কারণে তার মা শোকাহত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com