বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

লাখাই উপজেলার পপি সিলেটে চুরি দায়ে গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৪০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট মহিলা চোর চক্রের সদস্য লাখাই উপজেলার পপিকে আটক করে পুলিশের দিয়েছে জনতা। গত সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে নগরীর জিন্দাবাজার থেকে তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এক নারীর ভ্যানেটি ব্যাগ থেকে মোবাইল চুরির চেষ্টাকালে পপিকে আটক করে জনতা। আটক পপি বেগম লাখাই উপজেলার জিরুণ্ডা গ্রামের আব্দুল আউয়ালের স্ত্রী ও নগরের উপশহর এলাকায় বাসিন্দা। পুলিশ জানায়, পপির বিরুদ্ধে সিলেট বিভিন্ন এলাকায় নানা অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগে মামলা রয়েছে। কখনো ছিনতাই, আবার কখনো মাদক বিক্রি করতে গিয়ে গ্রেফতার হন। বিভিন্ন সময় পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠালেও জামিনে বেরিয়ে এসে ফের অপরাধে জড়ান তিনি। সিলেট ওসমানী হাসপাতাল কেন্দ্রিক রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে মোবাইল ও টাকা চুরির ঘটনায় এক নামেই লেডি চোর হিসেবে তাকে সবাই চেনে।
সিলেট কোতোয়ালি মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, ৯৯৯-এ কল পেয়ে আমদের পুলিশ তাকে আটক করে। এখন পর্যন্ত কোনো অভিযোগকারী পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্তা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com