শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বিজয় দিবসে ব্যাডমিন্টন খেলা উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার মুরাদ আলি

  • আপডেট টাইম সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ২৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিজয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী পুলিশের পক্ষ থেকে ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ের মাঠে এ খেলার আয়োজন করা হয়। পুলিশ সুপার এসএম মুরাদ আলি প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন কুমার চাকমা, পলাশ চন্দ্র দে, সহকারি পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, সদর থানার ওসি গোলাম মর্তুজা, আজমিরীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলী, বানিয়াচং থানার ওসি অজয় দেব, চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ, মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক, শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল, বাহুবল থানার ওসি (তদন্ত) প্রজীত চন্দ্র দেব, লাখাই থানার ওসি মোঃ নুনু মিয়াসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ। পুলিশ সুপার বলেন, দুইদিনব্যাপী খেলায় বিভিন্ন থানার পুলিশ সদস্যরা অংশ নিবেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com