সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বঙ্গবন্ধু নেতৃত্বে বাঙ্গালীরা যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছে-এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহ্ নেওয়াজ মিলাদ বলেন, ইতিহাসের মহানায়ক বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙ্গালী জাতি ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছেন। এদেশটি এমনি এমনি আসেনি। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি চুড়ান্ত বিজয়। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ১৬ই ডিসেম্বর শুক্রবার দুপুরে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যেগে ৫১তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ারের সভাপতিতে এবং পজিপ কর্মকর্তা শাকিল আহমেদ ও মহিলা কর্মকর্তা নুসরাত ফেরদৌসির যৌথ সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, সহকারী কমিশনার (ভূমি) শাহিন দেলায়ার, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, মোঃ গিয়াস উদ্দিন, আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন, জালাল উদ্দিন সিদ্দীকি, রশিদুজ্জামান রশিদ, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ, সাইফুল জাহান চৌধুরী, এড. মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, মোস্তাক আহমদ মিলু, নাজিম চৌধুরী। উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক সেলিম তালুকদার, শেখ শাহনুর আলম ছানুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com