সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জ বাগাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন

  • আপডেট টাইম রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও নবীগঞ্জ বাগাউড়া কিশোর কিশোরী ক্লাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (১৬ই ডিসেম্বর) বিকাল ৩ টায় বাগাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রোমোটার সুমি দাশ ও সংগীত শিক্ষক এখলাছুর রহমান আজাদের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও গীতিকার এম. মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি স্বপন রবি দাশ। বাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক শিক্ষিকা, কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থী, অভিভাবকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এম. মুজিবুর রহমান তার বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, যার জন্ম না হলে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেতামনা, সেই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি বয়ঃসন্ধিকালের সমস্যা কীভাবে মোকাবিলা করা যায়, শিশুবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, শিশু পাচার, এইডস কীভাবে প্রতিরোধ করা যায় তা শিক্ষার্থীদের শেখাতে হবে।
পরে ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগিতায় আবৃত্তি, সংগীত ও নৃত্য প্রদর্শন করা হয়। পরে বিজয়ী প্রতিযোগিতাদের মাঝে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও শিক্ষক শিক্ষিকাগণ পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com