বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

চুনারুঘাটে বেপরোয়া গতিতে চলছে দানবরূপি ট্রাক্টর ॥ আটক ২

  • আপডেট টাইম শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট ও নতুন ব্রিজ সড়কে বেপরোয়া গতিতে দানবরূপি ট্রাক্টর চলাচল করছে। এতে প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা। এদের কোনো রোড পারমিট কিংবা লাইসেন্স নেই। তবুও দিনে রাতে এ সড়ক দিয়ে মালবোঝাই ট্রাক্টর বেপরোয়া গতিতে চলাচল করছে। ফলে রাস্তা ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়েছে। প্রতি বছরই সরকার নতুন ব্রিজ থেকে চুনারুঘাট পর্যন্ত রাস্তা মেরামত করে। কিন্তু বছর যেতে না যেতেই ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। তার একমাত্র কারণ দানবরূপি অবৈধ ট্রাক্টর। গতকাল বৃহস্পতিবার চুনারুঘাট থানার একদল পুলিশ অভিযান চালিয়ে মালবোঝাই ট্রাক্টর আটক করে। এ সময় চালক কৌশলে সটকে পড়ে। পুলিশ জানায়, অভিযান নিয়মিত চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com