বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

চুনারুঘাটে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে চলছে জমজমাট জুয়া

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে “কাতার ফুটবল বিশ্বকাপ” খেলাকে নিয়ে চলছে জমজমাট জুয়া। ক্ষুদে তরুণ প্রজন্মসহ মধ্য বয়স্করা চলমান এই ফুটবল খেলায় প্রতি গোলবাজি ২শ থেকে ৩শ টাকা ধরা হচ্ছে। দল প্রতিবাজি ৫শ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত। এ যেন দেখার কেউ নেই!
বিভিন্ন সুত্রে জানা গেছে, উপজেলা সদর বাজারসহ আসামপাড়া বাজার, আমুরোড বাজার, চান্দপুর বাজার, আমতলী বাজার, রাণীগাঁও বাজার, গাজীগঞ্জ বাজার, সাঁটিয়াজুড়ী বাজার, দূর্গাপুর বাজার, শাকির মোহাম্মদ বাজার, সতং বাজার, ভোলারজুম বাজার, গাতাবলা বাজার, মিরাশী বাজার ও বিভিন্ন হাট বাজারে বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানে, চা- স্টলে চলছে এই জুয়া। অনেকে আবার মোবাইলে বাজি রেখে নগদ বা বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করছেন। নাম না প্রকাশ করার শর্তে এক জুয়ারি জানায়, বাজিতে হার-জিত আছেই, গোল এবং দল প্রতি চার-পাঁচ জন মিলে এই জুয়া বাজি ধরে থাকি। অনেকদিন এই বাজি ধরে ২ থেকে ৩ হাজার লাভ হয়, অনেক দিন খাস্তাও যায়। তবুও এই বাজি ধরে মজাও পাই। ব্রাজিল-আর্জেন্টিনার যেদিন খেলা হয় সেদিন (জুয়া) বাজি বেড়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক আরো কয়েক জন জুয়ারি জানিয়েছে, চা স্টলে এই (জুয়া) বাজি বেশি হয়। জুয়ারিরা টিভির পর্দায় বসে গোল প্রতি ২শ থেকে ৩শ টাকা বাজি ধরছে। যে দল যত গোল করবে এবং জিতবে ৩শ টাকা থেকে ৫শ টাকা শুরু করে ১ হাজার টাকা ধরা হচ্ছে এই বাজিতে। যদি খেলা তাদের কথার সাথে মিলিয়ে যায়, তাহলে নগদে টাকা দিয়ে দিতে হয়। অনেক সময় বাজিতে হেরে গেলে বাকবিতন্ডাসহ হাতাহাতির ঘটনাও ঘটে থাকে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আশরাফ বলেন, বিশ্বকাপ এই ফুটবল খেলাকে নিয়ে পুলিশ তৎপর রয়েছে, বাজি (জুয়া) ও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে পুলিশ সেই দিকে নজরদারি রাখছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com