শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে স্কুলছাত্রীর আত্মহত্যার প্ররোচনাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২৩১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় স্কুলছাত্রী রিয়াকে আত্মহত্যার ঘটনায় রহস্য উদঘাটন ও দোষীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবীতে বিশাল মানববন্ধন করেছেন সহপাঠী শিক্ষার্থী ও এলাকাবাসী।
গতকাল সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার পানিউমদা ইউনিয়নের রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজের সামনে বর্তমান, সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এনামুল হক, মোহাইমুন চৌধুরী বাবু, সাবেক ও বর্তমান শিক্ষার্থী ফরহাদ আহমেদ রিপন, সাদেক রহমান, কাজী হাবিজুর রহমান, মোঃ সাহিদ মিয়া, ঝর্ণা আক্তার, স্কুলছাত্রী মৃত রিয়ার মাতা নাছমা বেগম। এ সময় মানববন্ধনে উপস্থিত হয়ে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ- রিয়ার আত্মহত্যার ঘটনায় কার প্ররোচনা ছিল, কিংবা এ ঘটনার অন্তরালে অন্য কোনো কারণ রয়েছে কী না তা সঠিক ভাবে উদঘাটনের আশ্বাস দেন। বখাটেরা বার বার উত্যক্ত করার কারণে রিয়া আত্মহত্যা করতে বাধ্য হয় জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন- এ ঘটনার মূল রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য ৭ দিনের আল্টিমেটাম দেন। অন্যতায় আরও বৃহৎ আকারে আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়। উল্লেখ্য- বখাটেরা প্রায়ই উত্যক্ত করে আসছিল রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী রিয়া আক্তারকে। এনিয়ে সালিশ-বৈঠকও অনুষ্ঠিত হয়। এরপর গত (২০ নভেম্বর) দুপুরে বিষপাণ করে আত্মহত্যা করে স্কুলছাত্রী রিয়া। (২৬ নভেম্বর) আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রিয়ার মাতা নাছমা বেগম বাদী হয়ে দুইজনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com