বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন-নূরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া ও স্ত্রী মাসুমা আক্তার। বৃহস্পতিবার দুজনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন। ২০১৭ সালে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হন মো. মুখলিছ মিয়া। এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেবন মিয়া। বর্তমান চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া দলীয় মনোনয়ন বঞ্চিত হন। তাই তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান। এদিকে নির্বাচনে স্বামী-স্ত্রীর চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দাখিলের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।
স্ত্রীর মনোনয়নপত্র দাখিলের বিষয়ে মো. মুখলিছ মিয়া বলেন, আমার বিরুদ্ধে বহু আগে থেকেই একটি মহল ষড়যন্ত্র করে আসছে। ষড়যন্ত্রের কারণে আমি নির্বাচন করতে না পারলে আমার স্ত্রী নির্বাচন করবেন। যদি বাছাইকালে কোনো সমস্যা না হয়, তাহলে আমার স্ত্রী মাসুমা আক্তার প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com