বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সাবেক এমপি আব্দুল মোছাব্বির এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৪০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন কর্মসুচির মাধ্যমে হবিগঞ্জের প্রবীন জন নেতা হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক এমপি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সভাপতি ও জেলা বারের সাবেক সভাপতি এবং সাধারন সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল মোছাব্বির এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল সোমবার বাদ মাগরিব হবিগঞ্জ শহরের রাজনগর ইসলামিয়া এতিমখানায় পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া গ্রামের বাড়িতে পারিবারিক ভাবে প্রতিষ্ঠিত হাফিজখানা ও মাদ্রাসা সহ নবীগঞ্জের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়।
এডঃ মোঃ আব্দুল মোছাব্বির ১৯৮৮ সালে হবিগঞ্জ ১ আসনের এমপি নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনেও তিনি অংশ নেন। তিনি হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন। দীর্ঘদিন রোগ ভোগের পর ২০১৮ সালের ২৮ নভেম্বর তিনি ফায়ার সার্ভিস রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তার একমাত্র ছেলে এডঃ সুলতান মাহমুদ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। উনার ১ মেয়ে লন্ডনে এবং ৪ মেয়ে আমেরিকায় বসবাস করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com