সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৩১১ বা পড়া হয়েছে

লাখাইয়ে ডাকাতি মামলার
আসামি চট্টগ্রামে গ্রেফতার
স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার সন্তোষপুর গ্রামের ডাকাতি মামলার আসামি ডাকাত দলের অন্যতম সদস্যকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ। মোহাম্মদ মিয়া ওরফে মোহাম্মদ আলী কাঙ্গাল মিয়া নামের ওই আসামী কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার শরীফপুর গ্রামের মনসুর আলীর পুত্র। সে একাধিক ডাকাতি মামলার আসামি।
লাখাই থানা পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২ নভেম্বর) দিবাগত রাতে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশিষ তালুকদার, উপ-পরিদর্শক (এসআই) মিজান উল হক সঙ্গীয় পুলিশ ফোর্স পাঁচলাইশ থানা পুলিশের সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন হাজী বাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ইতোমধ্যে ওই মামলার ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তন্মধ্যে ৪ ডাকাত আদালতে ১৬৪ ধারায় ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকারোক্তিও দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গ্রেপ্তারকৃত আসামিকে গতকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, বিগত ২১ জুন ২০২২ ইং দিবাগত রাতে লাখাই উপজেলার সন্তোষপুর গ্রামে কৃষ্ণ দাশের বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com