বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবলে মধ্যরাতে অগ্নিকা-ে দু’টি দোকান পুড়ে ছাই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২৭১ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ বাহুবল উপজেলার ডুবাঐ বাজারে অগ্নিকা-ে দুটি ওষুধের দোকান (ফার্মেসি) আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ডুবাঐ বাজারে নয়ন দাশ ও রানু দাসের দুটি ওষুধের দোকান পাশাপাশি অবস্থিত। রাতে রানু দাশের ‘মা ফার্মেসি’তে আগুন দেখা যায়। পরে নয়ন দাসের ‘মা মনি ফার্মেসি’তেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, ওষুধের দোকানের পেছনে কম্পিউটারের যন্ত্রাংশ থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনে দুটি দোকান পুরোপুরিভাবে পুড়ে ছাই হয়ে গেছে। অর্থিক ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com