বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্স প্রদান

  • আপডেট টাইম বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৩২৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে চুনারুঘাট উপজেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গতকাল মঙ্গলবার (৮ নবেম্বর) নতুন এ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর উপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হকের হাতে নতুন এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয়েছে।
জানা যায় , উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার কয়েক লক্ষ জনগণের একমাত্র সেবা প্রাপ্তীর জায়গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নানা সমস্যা সমস্যায় জর্জরিত এই স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসা নিতে আসা ভুক্তভোগীদের নানা অভিযোগে ও পত্র পত্রিকায় প্রকাশিত নানা প্রতিবেদনের পর গতকাল ৪২ লক্ষ টাকা মূল্যের নতুন এ্যাম্বুলেন্স সংযোজন করে স্বাস্থ্য অধিদপ্তর।
এসময় উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর বলেন, বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও চুনারুঘাট মাধবপুর আসনের সংসদ সদস্য এড. মাহবুব আলী এমপির হস্তক্ষেপে আজকের এই প্রাপ্তি। অতিদ্রুত পর্যায়ক্রমে বাকী সমস্যা গুলোরও সমাধান করা হবে। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকলের জন্য দোয়া করবেন। বঙ্গবন্ধুর নৌকায় ভোট দিয়ে উন্নয়ন কার্যক্রম চলমান রাখবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com