রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

প্রবীন বাউল সংগঠন নবীগঞ্জের গভীর শোক ও সমবেদনা প্রকাশ

  • আপডেট টাইম বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৩২০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রবীণ বাউল শিল্পী শাহ্ আলী হায়দার এর মাতার মৃত্যুতে ও প্রবীণ বাউল নিবাস দাশ এর স্ত্রী’র পরলোক গমনে “প্রবীন বাউল সংগঠন নবীগঞ্জ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে। সংগঠনের মাসিক সাধারণ সভায় এ শোক প্রকাশকরা হয়। এছাড়া সিলেটের বাদাঘাট এলাকায় সম্প্রতি একটি বাউল গানে যাবার পথে একদল নরপশু অপহরণ পূর্বক ন্যাক্কারজনক নির্যাতনের শিকার শিল্পী কুলসুমা আক্তার শিফা ও এ্যানি আক্তার এর ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার পূর্বক আইনী ব্যবস্থা গ্রহনে প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়।
গত ২২ আগষ্ট একঝাঁক প্রবীণ বাউল শিল্পীদের নিয়ে নবীগঞ্জে গঠন করা হয় “প্রবীণ বাউল সংগঠন নবীগঞ্জ”। উক্ত সংগঠনের কার্যক্রম অতি সুনামের সাথে পরিচালনা হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত রবিবার বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রবীণ বাউল এখলাছুর রহমান আজাদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এম.মুজিবুর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রবীণ বাউল মোঃ ধন মিয়া, উপদেষ্টা সদস্য রাখাল দাশ, হান্নান মিয়া, মুহিবুর রহমান, সিতাব আলী, ফয়জুল হক, সহ-সভাপতি প্রবীণ বাউল আইদ আলী আশিকী, বাউল ফারুক মিয়া, প্রবীণ বাউল ছালেক উদ্দীন, গীতিকার অধম গোপাল রায়, বাউল সমুজ আলী, বাউল নাসির উদ্দীন, গীতিকার ডাঃ আব্দুল মুকিত, সংগীত অনুরাগী মোঃ লেবু মিয়া, বাউল মারজু দেওয়ান, শিল্পী শাজাহান ভান্ডারী, ফকির গফুর মিয়া, শাহ্ নানু পাগলা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com