রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

গাছের ডালে ফাঁস লাগানো স্বামীকে প্রাণে বাঁচালেন গলাকাটা স্ত্রী

  • আপডেট টাইম রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৪৩৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ যে স্ত্রীকে জবাই করে হত্যার চেষ্ঠা করেছিলো সেই স্বামীকে ফাঁসির দড়ি থেকে রক্ষা করলো স্ত্রী। রক্তে ভেজা শরীর নিয়ে স্বামীর গলা থেকে ফাঁস লাগানো দড়ি কেটে দেয় স্ত্রী। এতে প্রাণ ফিরে পায় স্বামী। পাষন্ড স্বামী বেঁচে যায় নিশ্চিত মৃত্যু থেকে। এরপর এলাকাবাসি গলাকাটা স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান। সেখানে গলায় কাটা অংশে দেয়া হয় সেলাই।
স্ত্রীর গলায় দাড়ালো অস্ত্র বসিয়ে দিয়ে স্বামী আত্মহত্যার সেই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত ৩ নভেম্বর গভীর রাতে আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল (টিলা) গ্রামে। তবে এ ঘটনায় স্পষ্ট কোন বক্তব্য নাই এলাকাবাসি কাছে। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোনা চলছে।
এলাকাবাসিরা জানান, গত ৩ নভেম্বর রাত প্রায় ৩ টার সময় ওই গ্রামের সরুজ হক (৩৮) তার স্ত্রী জেসমিন (২৫) কে হত্যার উদ্দেশ্যে গলায় দাড়ালো অস্ত্র দিয়ে জবাই করার চেষ্টা করে। মৃত্যু নিশ্চিত ভেবে স্বামী আত্মহত্যার জন্য বসত ঘরের পাশে অবস্থিত একটি গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে দেয়। গলাকাটা স্ত্রী স্বামীর ঝুলন্ত দেহ দেখে স্থীর থাকতে পারেনি। সে বহু সাধনার পর ঝলন্ত অবস্থা থেকে মুক্ত করে প্রাণ বাঁচিয়ে দেয় স্বামীর। তাদের শিশু সন্তানদের কান্নাকাটি শুনে আশ পাশের লোকজন ঘটনাস্থলে এসে আহত স্ত্রীকে চুনারুঘাট হাসপাতালে নিয়ে যান। জেসমিনের গলায় ১১ টি সেলাই দেয়া হয়েছে।
জেসমিনের স্বামী সুরুজ হক গাঁজায় আসক্ত। জেসমিন তার প্রতিবন্ধি এক সন্তানকে নিয়ে বাজারে ভিক্ষা করে ৩ সন্তান ও স্বামীর মুখের আহার যোগার করে আসছিলো।
জেসমিনের গলা কাটা ও স্বামীর আত্মহত্যার বিষয়টি নিয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে। কে গলায় দাড়ালো অস্ত্র চালিয়েছে সে ব্যাপারে জেসমিন স্পষ্ট করে কিছুই বলছেন না। তিনি বলছেন, এ পৃথিবীতে স্বামীর ঘর ছাড়া তার আর কোন ঠিকানা নেই। এ বিষয়টি এখনো পুলিশ জানেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com