শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আন্তঃজেলা মানবপাচার চক্রের ধন মিয়া গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বারাপইত গ্রাম থেকে আন্তঃজেলা মানবপাচার চক্রের ধন মিয়া (৩০) কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন দেশের ভুয়া পাসপোর্ট, টিকেটসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে হবিগঞ্জ শহরসহ বিভিন্ন জেলায় নারী ও মানবপাচারের একাধিক মামলা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিলো। গত বৃহস্পতিবার গভীররাতে সদর থানার এসআই সনক কান্তি দাশসহ একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই গ্রামের তালুকদার মার্কেট থেকে তাকে গ্রেফতার করেন। সে ওই গ্রামের মৃত আব্দুল বারিকের পুত্র। পুলিশ ও স্থানীয়রা জানায়, এক সময় অভাব অনটনের দিন কাটাতো। সে নারী ও যুবককে ইউরোপসহ বিভিন্ন রাষ্ট্রে পাঠিয়ে সেখানে আটক করে মুক্তিপণ আদায় করে। এভাবে সে আজ কোটি টাকার মালিক হয়েছে। সম্প্রতি এক নারীকে চাকরির প্রলোভন দিয়ে ওমান পাচার করে দেয় এবং সেখানে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। এ বিষয়ে ওই নারীর মা আদালতে মামলা করলে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। গত শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com