রবিবার, ২৪ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

শায়েস্তানগর পইল সড়কে আবারও অবৈধ স্থাপনা ॥ যানজটে ভোগান্তি

  • আপডেট টাইম রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের প্রাণকেন্দ্র শায়েস্তানগর তেমুনিয়া এলাকায় অবৈধ স্থাপনার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। ফলে ঘণ্টার পর ঘণ্টা স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ অফিস আদালতের সরকারি-বেসরকারি কর্মকর্তারা সময়মতো যেতে পারছেন না। ওই এলাকার পৈল সড়কের দুই পাশে ব্যাঙের ছাতার মতো প্রায় শতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত ওই সড়ক দিয়ে যানজটের কারণে চলাচলে ব্যাঘাত ঘটছে। পূর্বের জেলা প্রশাসক কামরুল হাসান ও পৌরসভা যৌথ অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। কিন্তু ইদানিং আবারও তারা অবৈধ স্থাপনায় কেউ কেউ ঘর তুলে ব্যবসা করছেন। আবার ভাড়াও দিচ্ছেন। আর এসব অবৈধ স্থাপনায় রয়েছে অবৈধ বিদ্যুত সংযোগ। যার ফলে সরকার মাসে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে ফল, বিভিন্ন স্টলসহ বিভিন্ন ধরণের দোকান রয়েছে। অনেকেই জানান, কয়েকজন প্রভাবশালীকে তারা প্রতিমাসে দোকান ভাড়া দেন। তারাই কিছু অসাধু পিডিবির কর্মচারীকে ম্যানেজ করে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। তবে পৌরসভা সূত্রে জানা গেছে, বারবার নিষেধ করা স্বত্তেও আমলে নিচ্ছে না তারা। মিটিংয়ের মাধ্যমে প্রশাসনকে নিয়ে তাদেরকে উচ্ছেদ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com