সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাহুবলে যুব দিবস পালিত

  • আপডেট টাইম বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩৪৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাহুবলে যুব দিবস পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়।
সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমীনের সভাপতিত্বে ও আলমগীর কবিরের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। বিশেষ অতিধির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শামীনূর রহমান, সাধারণ সম্পাদক সাইফুর রহমান আজাদ, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা সাদিকুর রহমান। বক্তব্য রাখেন রহিমা খাতুন, আছমা খাতুন, কাছন মিয়া প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামরুল হাসান খাঁন ও গীতা পাঠ করেন রতন আচার্য্য।
আলোচনা সভা শেষে যুব প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও যুব ঋণ বিতরণ করেন অতিথিবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com