সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে যুব দিবসে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ ও চেক বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩৪৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়নের উদ্যোগে যুব দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষার্থীদের মধ্যে সনদ ও চেক প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র ও চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, প্রাণি সম্পদ কর্মকর্তা আঃ সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা আঃ কাইয়ুম, চেয়ারম্যান মীর খুর্শেদ, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোাজহিদুল ইসলাম, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, সাংবাদিক মিজানুর রহমান, আলমগীর কবির প্রমুখ। পরে আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে ৪ জনের মধ্যে ১ লক্ষ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ ও বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণে অংশগ্রহণ করা ৩০ যুবক যুবতীর মধ্যে সনদ ও সম্মানী ভাতা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com