রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লাখাইয়ে সরঞ্জামসহ পাঁচ জুয়াড়ি আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ লাখাইয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার একদল পুলিশ রাত ১১টার দিকে লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের পশ্চিম মাঠে অভিযান চালায়। এসময় জুয়া খেলার তাস ও নগদ ৫ হাজার ২০০ টাকাসহ তেঘরিয়া গ্রামের ছোয়াব আলীর পুত্র ফারুক মিয়া (২৯), মৃত গনি মিয়ার পুত্র এংরাজ মিয়া (৬২), মৃত আলী হেসেনের পুত্র মজিবুর রহমান (৫৫), মহরম আলীর পুত্র মোঃ হেলিম মিয়া (৪২) ও মৃত ছোরাব আলীর পুত্র জহির মিয়াকে (৪৮) আটক করা হয়। তাদের বিরুদ্ধে লাখাই থানা পুলিশ বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের করেছেন। আসামিদের গতকাল বুধবার (২৬ অক্টোবর) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএন মিয়া পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com