রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ট্রাক চাপায় এক হেলপার নিহত

  • আপডেট টাইম সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৩৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ফুলতলী বাজার নামক স্থানে ট্রাক চাপায় তোফায়েল আহমেদ (২১) নামের এক হেলপার নিহত হয়েছে। গতকাল রোববার (২৩ অক্টোবর) দুপুরে এই ঘটনাটি ঘটে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ফুলতলী বাজারে।
জানা যায়, বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের বাহুবল গ্রামের বাসিন্দা মোঃ আমির হামজা মিয়ার ছেলে মোঃ তোফায়েল আহমেদ। দশকাহনিয়া গ্রামের শরিফ মিয়ার মালিকানাধীন ড্রাম ট্রাকে হেলপার হিসেবে কর্মরত ছিলো। রোববার বেলা দেড়টার দিকে নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজারে ট্রাকের মধ্যে একটু সমস্যা দেখা দিলে হেলপার তোফায়েল আহমেদ ট্রাকের নিচে গিয়ে কোথায়ও সমস্যা কি না তা দেখছিলেন। এমতাবস্থায় ট্রাক চালক গাড়িটি চেড়ে দিলে হেলপার তোফায়েল আহমেদ গুরুতর আহত হয়।
স্থানীয়রা দেখতে পেয়ে তোফায়েলকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই মোঃ তাজুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com