শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ শাহজালাল ট্রাস্টের স্বাস্থ্য বিষয়ক সেমিনার ॥ স্বাস্থ্য এক অমূল্য সম্পদ মাহফুজা আক্তার শিমুল

  • আপডেট টাইম সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৩৫৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল বলেন, শরীর ভাল না থাকলে মন ভাল থাকে না এবং মন ভাল না থাকলে প্রকৃত সুখ-শান্তি পাওয়া যায় না। শারীরিক সুস্ততার নামই স্বাস্থ্য। স্বাস্থ্য এক অমূল্য সম্পদ। তিনি আরো বলেন,শারীরিক সুস্ততার নামই স্বাস্থ্য। ভগ্ন বা রুগ্ন শরীর যাহার, তাহার পক্ষে সুখ ও সন্তোষ লাভ করা অসম্ভব।
তিনি গতকাল ২৩ অক্টোবর হবিগঞ্জ শাহজালাল (রঃ) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট কর্তৃক আয়োজিত” স্বাস্থ্যই সকল সুখের মূলক শীষর্ক সেমিনারে রবিবার দুপুর ২ টায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) মিলনায়তনে প্রাইমারি শিক্ষকদের নিয়ে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। হবিগঞ্জ শাহজালাল (রঃ) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-এর চেয়ারম্যান মোঃ আব্দুল মুহিত রাসেল সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল বাছিত পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, প্রাইমারি টির্চাস ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) হবিগঞ্জের সুপারিন্টেন্ডেন্ট মোঃ শাহজাহান কবীর, তিনি তাঁর বক্তব্যে বলেন, মানুষ সুখ-শান্তি ও আনন্দের প্রত্যাশা করে। কিন্তু স্বাস্থ্যহীন ব্যক্তি বিরাট অট্রালিকা বাস করিয়াও কোমল শয্যায় শয়ন করিয়াও শান্তি লাভ করিতে পারেনা। স্বাস্থ্যবান দরিদ্র ব্যক্তি স্বাস্থ্যহীন ধনবান ব্যক্তি অপেক্ষা অধিকতর সুখী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা, প্রাথমিক শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী মাসুদুর রহমান, অগ্রণী ব্যাংক হবিগঞ্জ জেলা সিনিয়র অফিসার শাহ জয়নাল আবেদিন রাসেল, হাফিয মোঃ আনোয়ার হোসেন, ইসলামি সংগীত পরিবেশন করেন, সবুজকুড়ি শিল্পীগোষ্ঠীর অন্যতম শিল্পী মোঃ জাবের আহমদ। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন, সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং হবিগঞ্জ শাহজালাল (রঃ) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-এর গভনিং বডির দায়িত্বশীলবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com