রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে অজ্ঞাত গাড়ী চাপায় পথচারী নিহত

  • আপডেট টাইম সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৩৫৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বাঘাসুরা গ্যাসফিল্ড সুন্দরপুর মোড় নামক স্থানে অজ্ঞাত গাড়ি চাপায় আব্দুল গনি (৩২) নামের এক পথচারী নিহত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টা গ্যাসফিল্ড সুন্দরপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গনি নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের জমসের আলী ছেলে।
পুলিশ জানায়, আজ সকালে ১১টা দিকে বাঘাসুরা গ্যাসফিল্ড সুন্দরপুর মোড়ে রাস্তা পাড় হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন আব্দুল গনি। এসময় দ্রুত গতির একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায় এবং পথচারীকে বাঁচাতে গিয়ে দুই জন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। পথচারী আব্দুল গনি মাথায় গুরুতর আঘাত ও প্রচুর রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের শেষে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
এ ঘটনায় অজ্ঞাত গাড়িটিকে সনাক্তকরণের চেষ্টা চলছে বলে জানিয়েছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com