সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

নিরাপদ সড়ক দিবসের আলোচনায় এমপি আবু জাহির ॥ বর্তমান সরকার নিরাপদ সড়ক বাস্তবায়নে নানা উদ্যোগ নিয়েছে

  • আপডেট টাইম রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, চালকদের অনেকে না বুঝে আবার কেউ কেউ বুঝেও সড়ক আইন লঙ্গণ করেন। এজন্য দুর্ঘটনায় সড়কে ঝরে যায় তরতাজা প্রাণ। তাই আমাদের চলাচলকে পুরোপুরিভাবে নিরাপদ করতে প্রয়োজন সড়ক আইনের সঠিক প্রয়োগ।
জাতীয় সড়ক নিরাপদ দিবস উপলক্ষে গতকাল হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এই সভার আয়োজন করে।
সভায় উপস্থিত পরিবহন শ্রমিকদের উদ্দেশ্যে এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার নিরাপদ সড়ক বাস্তবায়নে নানা উদ্যোগ নিয়েছে। চলাচলের সময় যদি সবাই সড়ক আইন মেনে চলেন তাহলে দুর্ঘটনা কমে যাবে। এ সময় তিনি পরিবহন শ্রমিকদের প্রশিক্ষণের ব্যাপারে গুরুত্বারোপ করেছেন।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে এমপি আবু জাহির বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদানের পাশাপাশি ছাত্রছাত্রীদের সড়ক আইন সম্পর্কে ধারণা দেওয়া অতীব জরুরী। ছোট বেলা থেকেই যদি তারা আইন মেনে সড়কে চলাচল করে তাহলে জীবনে অনাকাঙিক্ষত সড়ক দুর্ঘটনার শিকার হতে হবে না। এ বিষয়ে অভিভাবকদেরও সচেতনতা প্রয়োজন।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, বিআরটিএ সহকারি পরিচালক (প্রকৌশলী) মুহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) শৈলেন চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা বাস মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান, পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সজীব আলী, প্রমুখ।
এর আগে হবিগঞ্জ নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে এক র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শুরুর পূর্বে সড়ক নিরাপত্তা বিষয়ক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আবু জাহির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com