বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে ঘাতক টমটম কেড়ে নিল প্রাক-প্রাথমিক শিক্ষার্থীর প্রাণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২৪০ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ গনজা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণীর ছাত্রী জুহা আক্তার (৭) এর প্রাণ কেড়ে নিল ঘাতক টমটম গাড়ী। গত রবিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশু জুহা। নিহত জুহা আক্তার গন্ধ্যা গ্রামের হাফেজ আব্দুল হামিদের মেয়ে। স্থানীয় সুত্রে জানাযায়, জুহা আক্তার (৭) গত শনিবার দুপুরে রাস্তা পাড়াপাড়ের সময় নবীগঞ্জ ওসমানী রোডস্থ টেলিফোন অফিসের সামনে দ্রুতগামী একটি টমটম গাড়ী তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক জুহাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে রেফার করেন।
সেখানে চিকিৎসারত অবস্থায় গত রবিবার (৯ অক্টোবর) বিকালে তার মৃত্যু ঘটে। এই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্কুলের প্রধান শিক্ষক শাহিনুর আক্তার পান্না তার প্রিয় ছাত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com