বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৩১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গণতন্ত্র ও উন্নয়নের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনারও ‘মূর্ত প্রতীক’ বলে উল্লেখ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শুধু মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক নন, তিনি হচ্ছেন অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক। সাম্প্রদায়িক অপশক্তি; যারা মাঝে-মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে, তাদেরকে অবদমিত করতে হলে শেখ হাসিনার কোনও বিকল্প নাই।
তিনি গতকাল হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ পৌরসভায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন এবং পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। এ সময় এমপি আবু জাহির এর সঙ্গে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আবু জাহির আরও বলেন, ‘১৯৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর আমাদের রাষ্ট্রের অসাম্প্রদায়িক চেতনাকে নষ্ট করা হয়েছিল, রাষ্ট্রের মধ্যে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো হয়েছিল, রাষ্ট্রকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চালানো হয়েছে।’ তিনি বলেন, ‘আজও আমরা দেখতে পাই যে সাম্প্রদায়িক অপশক্তি, সাম্প্রদায়িকতাকে নিয়ে যারা রাজনীতি করে, তারা বিভিন্ন সময় সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করার অপচেষ্টা চালায়, এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে’। এমপি আবু জাহির গতকাল দুপুরে শায়েস্তাগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। পরে রাত পর্যন্ত তিনি হবিগঞ্জ শহরে পূজামন্ডপগুলোতে গিয়ে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com