সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আওয়ামী লীগ সরকার সকলের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে- এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৩৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আনন্দঘন পরিবেশ ও শান্তিপূর্ণ ভাবে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাৎসব উদযাপিত হচ্ছে। মন্ডপ গুলো যেন সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারেন সে জন্য প্রতিটি মন্ডপে সরকারি ভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।
গতকাল সকাল থেকে রাত পর্যন্ত হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলার সকল ইউনিয়নে অর্ধশতাধিক পূজামন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায় মানুষের খোঁজ খবর নেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। এ সময় তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সকল ধর্মীয় সম্প্রীতির দেশ। আওয়ামী লীগ সরকার সকলের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। এই দেশ সবার। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। সেই লক্ষ্যেই জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে।
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, শায়েস্তাঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com