সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে ট্রাক আটকে ডাকাতির চেষ্টা ॥ দেশীয় অস্ত্রসহ আটক ২

  • আপডেট টাইম সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৩৩৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ডাকাতির চেষ্টাকালে গুলি ছুড়ে এক ডাকাতকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও একজনকে আটক করা হয়।
গতকাল রোববার ভোরে উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের কিবরিয়াবাদ এলাকায় এই ঘটনা ঘটে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ডাকাতির চেষ্টাকালে আটক ব্যক্তির নাম জুয়েল মিয়া (৩০)। জুয়েল চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের হুরারকই গ্রামের আব্দুস সহিদের ছেলে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী চুনারুঘাট উপজেলার পাইকুড়া গ্রাম থেকে আকল মিয়ার ছেলে রিপন মিয়াকে (২৫) আটক করে পুলিশ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, শনিবার গভীর রাতে ১০/১২ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল সড়কে গাছ ফেলে একটি ট্রাক আটকে ডাকাতির চেষ্টা করে। খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই অনিক চন্দ্র দেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে ডাকাত দল পুলিশের ওপর আক্রমণের চেষ্টা চালায়। পুলিশ শর্টগানের ৩ রাউন্ড গুলি ছুড়লে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় জুয়েলকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে আরও একজনকে আটক করা হয়। তাদেরকে দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com