সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

আজ পবিত্র শব-ই-কদর

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ জুলাই, ২০১৪
  • ৫২৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ আজ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শব-ই-কদর। বিশেষ মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সারাদেশে এই পবিত্র রজনী পালিত হবে। ধর্মপ্রাণ মুসলমানগণ সারারাত জেগে নামাজ, দোয়া তাসবিহ-তাহলিম, দরুদ, কোরান তেলাওয়াত ও জিকির আসকারের মধ্য দিয়ে পবিত্র শব-ই-কদর পালন করবেন। বিভিন্ন ধর্মীয় সংগঠন পবিত্র শব-ই-কদর উপলক্ষ্যে আলোচনা সভা, ওয়াজ মাহফিল ও মিলাদ শরীফের আয়োজন করেছে। মাহে রমজানের প্রতিটি মূহুর্তই ফজিলতের। রমজানের শেষ ১০ দিনে রয়েছে লায়লাতুল কদর বা অতি মহিমান্বিত রাত। যে রাত হাজার মাস অপেক্ষা উত্তম। এ রাতেই মহাগ্রন্থ পবিত্র আল কোরান অবর্তীণ হয়। লায়লাতুল কদর আল্লাহ নির্ধারিত করে দেননি। তবে রমজান মাসের শেষ ১০ দিনের যে কোন বেজোড় রাতে পবিত্র শব-ই-কদর হতে পারে। লায়লাতুল কদরের রাত নির্ধারিত না করে দেয়াটা মহান আল্লাহ রহস্যময় করে রেখেছেন। কারণ লায়লাতুল কদরের রাত নির্ধারিত করে দিলে মানুষ শুধু ওই রাতেই ইবাত বন্দেগিতে মশগুল থাকতো। বান্দাহ যেন শেষ ১০ দিনে ব্যাপকভাবে ওই মহিমান্বিত রাত তালাশ করে সে জন্য এ ব্যবস্থা করা হয়েছে। যারা আল্লাহর মুমিন বান্দা তারা বুঝতে পারেন এবং অন্তঃচক্ষু দ্বারা দেখতে পারেন যে, তিনি লায়লাতুল কদর পেয়েছেন। মুমিন বান্দা লায়লাতুল কদরের রাতের সন্ধানে অস্থির হয়ে পড়েন। এবং প্রতিরাতেই আল্লাহকে বেশি বেশি ডাকেন। কারণ ওই মহিমান্বিত রাত যদি কোন মুমিন বান্দা পেয় যান তাহলে তার হাজার মাস অর্থাৎ ৮৩ বছর ৩ মাসের এবাত করার সওয়াব লাভ করে। পবিত্র শব-ই-কদর এর রাতে ফেরেস্তাগণ ও রুহ অর্থাৎ জিব্রাইল (আঃ) আল্লাহর আদেশে প্রত্যেক কাজের জন্য অবতীর্ণ হন এবং ফজরের উদয় পর্যন্ত শান্তি ও নিরাপত্তা অব্যাহত রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com