বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে অসুস্থ নাজমার চিকিৎস্বার্থে ইউএনও’র আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অসুস্থ নাজমার চিকিৎস্বার্থে উপজেলা সমাজকল্যাণ পরিষদ থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমা।
গতকাল বুধবার দুপুরে তিনি তার কার্যালয়ে নাজমা খাতুনের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। এ সময় তিনি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী নাজমা খাতুন-এর মা দিলারা খাতুনের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার খোঁজখবর নেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাওসার মাহমুদ ও কিশলয় জুনিয়র হাই স্কুলের অধ্য জামাল আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, বাহুবল উপজেলা সদরস্থ কিশলয় জুনিয়র হাই স্কুল (কিন্ডারগার্টেন)-এর ৩ হাজার ৯০০ টাকা বেতনভোগী ‘আয়া’ স্বামী পরিত্যক্তা নাজমা খাতুন দীর্ঘদিন ধরে পিত্তথলিতে পাথরজনিত সমস্যায় ভোগছে। ভূমিহীন এ নারী তার মা প্যারালাইসিস রোগী দিলারা খাতুন ও ৯ম শ্রেণিতে পড়ুয়া একমাত্র কন্যা আখি আক্তারের ভরণ-পোষণ চালিয়ে নিজের অপারেশনের অর্থ জোগাড় করতে পারছিল না। তার এ দূরবস্থার উপর স্থানীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।
এ প্রতিবেদন গুলো ইউএনও মহুয়া শারমিন ফাতেমার দৃষ্টিগোচর হয়। অসহায় এ পরিবারটিকে সাহায্য পাঠাতে যোগাযোগ করুন ০১৭৪২৮৪৯০৩২ (বিকাশ)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com