সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে পিতার লাশ দাফন করে এসএসসি পরীক্ষা দিল পুত্র রুহান

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ একযোগে সারাদেশে এসএসসি পরীক্ষা চলছে। সব পরীক্ষার্থী যখন মা-বাবার দোয়া নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসে। কিস্তু তখন বাড়িতে বাবার লাশ দাফন করে চোখে জল নিয়ে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছেন রুহান নামের এক শিক্ষার্থী। গত বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষার দিনে এ ঘটনা ঘটে। রুহান আহমেদ নবীগঞ্জ উপজেলার দিনারপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও পাশ্ববর্তী মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরী গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে।
জানা-যায়, বুধবার সন্ধ্যায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এসএসসি পরীক্ষার্থী রুহানের পিতা আব্দুল ওয়াহিদ। বৃহস্পতিবার সকাল ১১টায় নির্ধারণ করা হয় আব্দুল ওয়াহিদের জানা যার নামাজ। শোকে কাতর রুহান ভেবে নিয়েছিল তার পরীক্ষা আর দেয়া হবেনা। কিন্তু পিতার জানাযার নামাজ শেষে লাশ দাফনকালে রুহান জানায় সে পরীক্ষা দিতে চায়। কিন্তু ততক্ষণে পরীক্ষা প্রায় শুরু হয়ে গেছে। তার আগ্রহের কারণে তাৎণিক তাকে মোটরসাইকেল যোগে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যান নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এম.এ. মুহিত। কেন্দ্রের দায়িত্বরতদের সহযোগিতায় পরীক্ষায় অংশ নেয় রুহান।
এ প্রসঙ্গে রুহান আহমেদ বলেন- হঠাৎ বাবা মারা গেছেন, পরীক্ষা শুরুর সময় উনাকে দাফন করেছি, আমিসহ আমার পুরো পরিবার বাবাকে হারানোর শোকে স্তব্ধ। এমন পরিস্থিতির মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করা খুবই কঠিন ছিল, তবে শেষমেষ দাফন শেষে কিছুটা বিলম্ব হলেও পরীক্ষায় অংশগ্রহণ করেছি। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com