রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সাবেক ছাত্রনেতা সামছুদ্দিন রানার মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কৃতি সন্তান, কিংবদন্তি ছাত্রনেতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট সামছুদ্দিন রানার ১২তম মৃত্যুবার্ষিকী সোমবার। এ উপলক্ষে ওই দিন বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার সৈয়দপুরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাদ এশা হবিগঞ্জ টাউন মসজিদেও মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার ছেলে অ্যাডভোকেট রবিউল আহমেদ রাকিব দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ করেছেন।
সামছুদ্দিন রানা ২০১০ সালের ১৯ সেপ্টেম্বর ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। সামছুদ্দিন রানার ছেলে এডভোকেট রবিউল আহমেদ রাকিব আইন বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী নিয়ে ঢাকায় আইন পেশায় নিয়োজিত আছেন। আর মেয়ে রুহছানিয়া রুহান রুনিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে ১ম শ্রেণীতে স্নাতকসহ স্ন্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসাবে কর্মরত আছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com