রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মাধবপুরে বিএনপির বিক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বিদ্যুতের লোডশেডিং, পরিবহন ভাড়া, জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (১৮সেপ্টেম্বর) বিকেল ৩টায় মাধবপুর পৌর গরু বাজারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাধবপুর উপজেলা ও পৌর শাখা এই কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভ সমাবেশে যোগ দিতে বেলা ১টা থেকে সমাবেশ স্থলে নেতাকর্মীদের সমাগম শুরু হয়। বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা ব্যানার, জাতীয় ও দলীয় পতাকাসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে অংশ নিয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল এর সভাপতিত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধবপুর পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বাংলাদেশ আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট আয়েশা আক্তার, বক্তব্য রাখেন আলহাজ্ব অলিউল্লা, ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, হাজী গোলাপ গান, লুৎফর রহমান খান হাজি ফিরুজ মিয়া, মাসুকুর রহমান, বাবুল হোসেন, শেখ জহিরুল ইসলাম, যুবদল আহবায়ক এনায়েত উল্লা, ১ম যুগ্ম আহবায়ক কবির খান চৌধুরী, সেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক ফরিদুর রহমান, সহ কাউন্সিলর আফজল পাঠান, জনি পাঠান, এমদাদুল হক সুজন, ছাত্র দল আহবায়ক, মারুফ মিয়া, পৌর ছাত্রদল যুগ্ম আহবায়ক জুলহাস উদ্দিন রিংকু, মোখলেসুর রহমান, রুবেল খান, রিপন মিয়া, খাইরুল রাজ প্রমুখ। এর আগে বিএনপির বিক্ষোভ সমাবেশ কর্মসূচিকে কেন্দ্র করে সমাবেশ স্থলের আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার বলায় গড়ে তুলেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com