সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহর থেকে নিখোঁজের ১ সপ্তাহ পরে স্বামীকে ঢাকা থেকে উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে নিখোঁজ ব্যক্তি এক ব্যক্তিকে ঢাকার কামরাঙ্গির চর থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে সে নিখোঁজ হয়নি। স্ত্রীর যন্ত্রনা থেকে বাঁচতে নিজেই সে আত্মগোপন করেছিলো। গতকাল বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সদর থানার পুরস্কারপ্রাপ্ত এসআই মমিনুল ইসলাম পিপিএম বিপিএম ঢাকার কামরাঙ্গির চর থেকে তাকে উদ্ধার করে সদর থানায় নিয়ে আসেন এবং তার স্ত্রী ও অভিভাবকদের এনে জিম্মায় দেন। জানা যায়, বানিয়াচং উপজেলা সদরের মৃত ইসমাইল মিয়ার পুত্র মহিউদ্দিন (৩০), বর্তমানে তার স্ত্রী ফাহিমাকে নিয়ে শহরের সুলতান মাহমুদপুর এলাকায় বসবাস করে। সম্প্রতি স্বামী-স্ত্রীর মাঝে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ হয়। ৭ সেপ্টেম্বর স্ত্রী ও একমাত্র শিশু সন্তান রেখে মহিউদ্দিন নিখোঁজ হয়। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। পরিবার থেকে সন্দেহ হলে সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। ডায়েরীটি দেয়া হয় ওই এসআই’র নিকট। তিনি তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হন ঢাকার কামরাঙ্গির চরে তার বায়রার সাথে মিলে সে রাজমিস্ত্রির কাজ করে। পুলিশ মঙ্গলবার রাতে মাইক্রোবাস নিয়ে ঢাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com