বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় বাহুবলের যুবক নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ নরসিংদীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাহুবলের রাসেল মিয়া (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর দিবাগত ভোর রাত সাড়ে ৩ টার দিকে। জানা যায়, উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের শেওড়াতলী গ্রামের মোঃ হারুন মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া (২৬) দীর্ঘদিন যাবৎ অলিপুর প্রাণ আরএফএল কোম্পানির ট্রান্সপোর্টের গাড়ীতে হেলপার হিসেবে কাজ করতো। মঙ্গবার দিবাগত ভোর রাত সাড়ে ৩ টার দিকে কোম্পানির মালামাল নিয়ে হবিগঞ্জে আসার পথে নরসিংদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় রাসেল মিয়াকে নরসিংদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাসেল মিয়ার আত্মীয় স্বজনরা নরসিংদী হাসপাতালে গিয়ে রাসেল মিয়ার লাশ দেখতে পান। রাসেল মিয়ার লাশের ময়নাতদন্তের পর গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন রাসেল মিয়ার আত্মীয় স্বজনরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com