বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে নিখোঁজের তিনদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর নদী থেকে আর্য দাশ (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পিংলী নদীর শাখা খরস্রোতা নদীর করগাঁ ইউনিয়নের ছায়া নগর নামক স্থান থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত আর্য দাশ (৪) করগাঁও ইউনিয়নের রামপুর গ্রামের অনজিত দাশের ছেলে।
জানা যায়, গত (২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে আর্য দাশের কোনো সন্ধান পাচ্ছিলেন না স্বজনরা। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরদিন নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করে আর্যের পরিবার। সোমবার বিকেলে খরস্রোতা নদীর ছায়া নগর এলাকায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এদিকে অনজিত দাশ উদ্ধার হওয়া লাশ নিজের ছেলের বলে সনাক্ত করেন।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, খরস্রোতা নদী ঘেঁষা আর্য দাশের বাড়ি, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে খেলাধুলার ফাঁকে আর্য পানিতে পড়ে যায় এবং এতে তার মৃত্যু হয়। শরীরে আঘাতের কোনো চিহ্ন যাওয়া যায়নি আমরা সুরতহাল রিপোর্ট তৈরি করেছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com