বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

চুনারুঘাটে বিভিন্ন দোকানে অভিযান ॥ জরিমানা আদায়

  • আপডেট টাইম সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার হবিগঞ্জ। গতকাল (২৮ আগস্ট) রবিবার দুপুর ১২টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এর নেতৃত্বে চুনারুঘাট বাজার ও রাজারবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মূল্য তালিকা না থাকা, ওজনে কম দেয়া সহ বিভিন্ন অপরাধে চুনারুঘাট বাজারের মেসার্স রহিম ট্রেডার্স কে ৬ হাজার টাকা, মেসার্স মকসুদ ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি করায় রাজার বাজারের মেসার্স সোয়েব স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন শায়েস্তাগঞ্জ র‌্যাব-৯ এর একটি টিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com