সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শিবপাশায় বাড়িতে ডাকাতির ঘটনায় যুবক আটক

  • আপডেট টাইম রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৩৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের শিবপাশায় ডাকাতির ঘটনায় শিরন মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়। পরদিন শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে শিরন মিয়ার দেয়া তথ্যের ভিত্তিতে শিবপাশার আঞ্জাহাটিতে শিরন মিয়ার বাড়ি থেকে ডাকাতি করা মোবাইল ফোনটি উদ্ধার করেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা ও ওসি মাসুক আলী। আটক শিরন মিয়া উপজেলার শিবপাশা ইউনিয়নের আঞ্জাহাটির মোহন মিয়ার পুত্র। গত বুধবার (২৪ আগস্ট) ভোরে পুলিশের সাবেক আইজিপির ভাতিজা প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরীর বসতঘরে ডাকাতি সংঘটিত হয়। বুধবার রাতে জাহাঙ্গীর আলম চৌধুরীর স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং শিরন মিয়াকে আটক করি। সে স্বীকার করেছে যে সে ঘটনার সাথে জড়িত। এ ঘটনায় তার সাথে আরও তিনজনের জড়িত থাকার কথাও স্বীকার করে সে। তার দেয়া তথ্যমতে তার বাড়ি থেকে মোবাইল ফোনটি উদ্ধার করি। বাকিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com