সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

চুনারুঘাটে ভগবান শ্রীকৃষ্ণের ‘৫২৪৮তম’ শুভ জন্মাষ্টমী পালন

  • আপডেট টাইম শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৪১১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ‘৫২৪৮তম’ শুভ আবির্ভাব তিথি, শুভ জন্মাষ্টমী উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে বর্ণাঢ্য র‌্যালী, পূজা পার্বণ ও প্রার্থনায় অনুষ্ঠিত হয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।
গতকাল শুক্রবার (১৯ আগষ্ট) চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা গ্রামে শ্রীশ্রী বাসুদেব মন্দির অঙ্গন ও বড়াইল গ্রামে শ্রীশ্রী মদন মোহন জিউর আখড়ায় বর্ণাঢ্য র‌্যালী, পূজা পার্বণ ও সর্বজীবের মঙ্গল কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় শ্রীশ্রী মদন মোহন জিউর আখড়া হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়, পৌরশহর প্রদক্ষিণ করে আখড়ায় এসে সর্বজীবের মঙ্গল কামনায় প্রার্থনার মাধ্যমে র‌্যালী সমাপ্তি হয়। বিকেল ৩টায় শ্রীশ্রী বাসুদেব মন্দির হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ করে মন্দিরে এসে সর্বজীবের মঙ্গল কামনায় প্রার্থনার মাধ্যমে র‌্যালী সমাপন হয়। উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে মঙ্গলার্থে ব্রতী হয়ে, বিভিন্ন পূজা অর্চনার মাধ্যমে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করছেন। এছাড়াও উপজেলার বিভিন্ন মন্দির ও আখড়ায় অনুষ্ঠিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com