সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার-এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৩৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। এদেশে কেউ না খেয়ে থাকতে হবে না খাদ্যের দিক দিয়ে আমরা স্বয়ংসম্পূর্ণ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বর দেশ এখন উন্নয়নের রোল মডেল। তাই উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে ১৩৫ জন দুঃস্থ পরিবারের মাঝে জনপ্রতি ৬০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করার সময় তিনি তাঁর বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বৃহস্পতিবার (১৮ আগষ্ট) দুপুর ১২টায় নবীগঞ্জ উপজেলা খাদ্য গুদামের সমানে এসব চাল বিতরণ করা হয়।
সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ (মিলাদ গাজী) এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গতি গৌবিন্দ দাশ। এসময় আরও উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উমেদ আলী, মাওলানা নুরুল হক, সংরক্ষিত মহিলা মেম্বার হামিদা খাতুন, শাহিনুর মিয়া, মহিউদ্দিন, আবুল মিয়া, আসাদ চৌধুরী সহ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com