সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২৮৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে চাঞ্চল্যকর খোসনাহার হত্যা মামলার দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জাকারিয়া’র নেতৃত্বে পুলিশের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ভুজপুর থানার প্রত্যন্ত অঞ্চল থেকে লোকাল থানার সহয়তায় তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো, খোসনাহার এর স্বামী উপজেলার ফরহাদপুর গ্রামের মৃত আফসার উদ্দিন এর পুত্র তাজুল ইসলাম (৫০) ও তার প্রথম স্ত্রী সালমা বেগম (৪২)।
গতকাল বৃহস্পতিবার (১৮আগষ্ট) ধৃত আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী আসামির বাড়ির পাশের একটি জঙ্গল থেকে হত্যাকাণ্ডে ব্যবহার করা দড়িটি উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য যে গত ৯ই জুলাই হবিগঞ্জের মাধবপুর উপজেলার ফরহাদপুর গ্রামের খুশনাহার (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর থেকেই খোশনাহার এর স্বামী ও তার প্রথম স্ত্রী পলাতক ছিল।
মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম কিবরিয়া সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীরা গতকাল (বৃহস্পতিবার) বিকেলে হবিগঞ্জ জুডিশিয়াল মাজিস্ট্রেট নাসিমা আক্তার এর আদালতে ১৬৪ ধরায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com