বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে ছেলের হাতে মা খুন ॥ ঘাতক আটক

  • আপডেট টাইম শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৪১৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের সাতছড়ি গাঢ়টিলা সঞ্জীলা সাংমা (৬৫) নামে এক নারী খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে পারিবারিক বিরোধের জের ধরে মা ছেলের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে ছেলে দ্রুবেশ সাংমা (২৫), তার মাকে থাপ্পড় দিলে মাটিতে পড়ে যায়। এরপর কাঠের চেয়ার দিয়ে পিঠে আঘাত করলে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পরে (৫ আগস্ট) শুক্রবার সকালে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন এবং অভিযুক্ত ছেলে দ্রুবেশ সাংমাকে গ্রেফতার করেন। এ তথ্য নিশ্চিত করে বিকেল ৪ টায় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আশরাফ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং ছেলে দ্রুবেশ সাংমাকে গ্রেফতার করা হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com