বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

রেড ক্রিসেন্টের উদ্যোগে ও গ্রামীণফোনের সহযোগিতায় হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরী ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৪০৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিট এর আয়োজনে ও গ্রামীনফোনের সহযোগিতায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়ন ও ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়ন এর বন্যায় ক্ষতিগ্রস্থ দুইশত পরিবারের মাঝে গতকাল জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের ভাইস-চেয়ারম্যান সফিকুল বারী আউয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী সদস্য সফিকুজ্জামান হিরাজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের যুব প্রধান আশীষ কুমার কুরি। ত্রাণ বিতরনকালে উপস্থিত ছিলেন, সাবেক যুব প্রধান পংকজ কান্তি দাশ, নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের যুব ও স্বেচ্ছাসেবকবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথির হিসেবে বক্তব্য প্রদানকালে ভাইস-চেয়ারম্যান সফিকুল বারী আউয়াল বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি আন্তর্জাতিক মানবসেবী সংস্থা। যেকোন দুর্যোগ মানবিক সংকট ও দুর্বিপাকে রেড ক্রিসেন্ট সর্বপ্রথম সাড়া প্রদান করে। আকস্মিক এই বন্যায় রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের উদ্যোগে আমরা শুরু থেকেই কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় দপ্তর ও গ্রামীণফোনের সহযোগিতায় আপনাদের মাঝে উপহার স্বরুপ জরুরী খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় ব্যাবস্থাপনা পর্ষদ ও উক্ত কার্যক্রমের সহযোগী গ্রামীণফোনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com